বান্দরবানে জাতীয় ভোটার দিবস পালন


বান্দরবান    |    ১২:৪১ পিএম, ২০২৩-০৩-০২

বান্দরবানে জাতীয় ভোটার দিবস পালন

"ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্য জনে"এই প্রতিপাদ্যকে সামনে রেখে  বান্দরবানে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।

সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবস উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। পরে হতে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালী। অংশ নেন ছাত্র-ছাত্রী সহ সরকারি কর্মকর্তাগন। 

পরে জেলা প্রশাসক কনফারেন্স হলে আলোচমা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমসহ কর্মকর্তাগন।

সঠিক সময়ে সকলকে ভোটার হওয়ার পাশাপাশি  জরুরী কাজে জাতীয় পরিচয়পত্র ব্যবহারের জন্য আহবান জানান বক্তারা।

এসময় বিভাগীয় কর্মকর্তা ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।