বান্দরবান | ১১:০৫ পিএম, ২০২৩-০৩-১১
বান্দরবান থানচিতে ফেরার পথে সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে ট্রাক চালক মো. জালাল (২৭) একজন গুলিবিদ্ধ হয়েছে। একই ঘটনায় মো. ফোরকান (২৯) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হন। এছাড়াও গাড়িতে থাকা ৪ জন শ্রমিক ভয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।
শনিবার (১১মার্চ) বিকালে থানচি উপজেলা লিক্রে নতুন সড়কের ২১ কিলো থামলক পাড়া নামক এলাকায় এই ঘটনাটি ঘটে।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন থানচি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে থানচি লিটক্রে নতুন সড়ক হয়ে দুটি ট্রাকের দু’জন ড্রাইভারসহ ৬ জন শ্রমিক নিয়ে ৪৫ কিলোমিটারের এলাকায় ইট পৌঁছে দেয়। ফেরার পথে একই সড়কের ২১ কিলো নামক স্থানে থামলক পাড়া এলাকায় পৌছালে দুটি ট্রাকের উদ্দেশ্যে অতর্কিতভাবে গুলি চালায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলে ট্রাক চালক মো. জালাল গুলিবিদ্ধ হয় ও মো. ফোরকান নামে আরেক এক শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, ফেরার পথে সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি চালালে একজন গুলিবিদ্ধ ও অপর একজন আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited