নিজস্ব প্রতিবেদক | ০৭:১৬ পিএম, ২০২৩-০৪-০৭
খাগড়াছড়ি কেন্দ্রীয় বাস টার্মিনাল মাঠে শনিবার একই সময়ে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় স্বেচ্ছাসেবক দল ইফতার মাহফিল এবং পৌর শ্রমিক লীগ সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রে এ আদেশের কথা জানানো হয়।
এতে বলা হয়, খাগড়াছড়িতে ইফতার মাহফিল ও সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা অবনতি হতে পারে। এজন্য আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খাগড়াছড়ি বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারামতে এ নিষেধাজ্ঞা থাকবে।’
এদিকে শুক্রবার বেলা ১১টায় শহরের কলাবাগানে সংবাদ সম্মেলন করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া। তিনি শনিবারের ইফতার পার্টিতে বাধা দিলে ১২ ও ১৩ এপ্রিল সড়ক অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
ইফতার পার্টিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited