নিজস্ব প্রতিবেদক | ১১:৩৩ পিএম, ২০২৩-০৪-১১
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি।
এ সময় তিনি ঘুমধুম বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশীপ ব্রিজের নিকট প্রতিপক্ষ মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নম্বর (২) এর অধিনায়ক লে. কর্নেল কেইয়াউ নাইং সুয়েসহ অন্যান্য অফিসারবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন বলে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন বিজিবি সদরদপ্তরে জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, পিবিজিএমএস।
তিনি জানান, মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বিজিবি মহাপরিচালক মেজর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ঘুমধুম বাংলাদেশ-মায়ানমার ফ্রেন্ডশীপ ব্রিজের নিকট প্রতিপক্ষ মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নম্বর (২) এর অধিনায়ক এবং অন্যান্য অফিসারবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
বিজিবি মহাপরিচালক আসন্ন চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ ও বিজু উৎসব উপলক্ষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং তাদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এসময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়কসহ বিজিবি ও বিজিপি’র অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিজিবি’র বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক ১০ ও ১১ এপ্রিল দু’দিন ধরে কক্সবাজার রিজিয়নের আওতাধীন রামু সেক্টর সদর দপ্তর, টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি), শাহপরীর দ্বীপ বিওপি এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সকল পর্যায়ের অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকদের সাথে কুশলাদি ও মতবিনিময় করেন এবং অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited