আলমগীর মানিক | ০৪:২২ পিএম, ২০২৩-০৫-২০
আলমগীর মানিক
উৎসব মুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তাবলয়ে পার্বত্য রাঙামাটিতে শনিবার থেকে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা। শনিবার বেলা ১২ থেকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রসহ মোট নয়টি কেন্দ্রে এই পরীক্ষা একযোগে শুরু হয়।
১৯ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে তিন দফায় রাঙামাটিতে এই পরীক্ষা অনুষ্টিত হবে বলে জানিয়েছেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার।
প্রথম দফায় শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে রাঙামাটিতে বি-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
আগামী ২৭ মে সি-ইউনিটে ৩ হাজার ৮৮ জন এবং ৩ জুন এ-ইউনিটে ৭ হাজার ৫২০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
এই তিনটি ইউনিটে সর্বমোট ১৯ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে বলে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সেলিনা আখতার।
প্রতিষ্ঠাকাল হতে এবারই প্রথম রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধীনে রাঙামাটিতে এতো বেশি পরিমানে পরীক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। এইলক্ষ্যে রাঙামাটির সর্বত্রই নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় হোটেল-মোটেলগুলোসহ যাত্রীবাহি যানবাহনগুলোতেও আগত পরীক্ষার্থী ও তাদের স্বজনদের জন্য ২০ শতাংশ হারে মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট্যরা।
এছাড়াও রাঙামাটি শহরের বিভিন্ন মসজিদগুলোতে পরীক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থা করেছে স্থানীয়রা। রাজনৈতিক দলগুলোর ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকেও শিক্ষার্থীদের জন্য তথ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
সবকিছু মিলিয়ে প্রথমবারের মতো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধীনে রাঙামাটিতে শিক্ষার্থী ও তাদের অভিভাবক মিলে প্রায় ২৫ হাজারের মতো লোক সমাগম ঘটেছে বলে জানা গেছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited