নিজস্ব প্রতিবেদক | ১১:৫২ পিএম, ২০২৩-০৭-২১
বান্দরবানের রোয়াংছড়িতে রুমা যাওয়ার প্রধান সড়কে রোনিন পাড়া যাওয়ার সংযোগ সড়কটি সড়ক নয়, যেন মৃত্যুফাঁদে পরিনত হয়েছে। কেএনএফের খুঁড়া গর্ত সড়কের প্রায় এক মাস হয়েছে। পুনরায় দ্রুত সংস্কার ব্যবস্থা না করাতে এলাকাবাসীর ও কৃষকদের বিপাকে পড়েছে। রোনিন পাড়া ও পাইক্ষ্যং পাড়া এলাকার থেকে রোয়াংছড়ি সদর আসতে প্রায় ১৬ কিলোমিটার রাস্তার পায়ের হেঁটে ও উঁচ্চ নিচ্চু পাহাড় ঢিঙিয়ে আসতে হয়। যানবাহন চলাচল করতে না পাওয়ায় সাধারণ মানুষের চলাচলেরও ভোগান্তি চরমে। এ রাস্তাটি কোন প্রতিষ্ঠান থেকে জরুরী মেরামতে ব্যবস্থা গ্রহণ না করাই ক্ষোভ প্রকাশ করছে সংশিষ্ট এলাকারবাসীদের।
কৃষকের উৎপাদিত কৃষিপণ্যগুলো সময়মতো বিক্রয় করতে না পারলে কাঁচামাল পঁচে যাবে। কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে সংশ্লিষ্ট এলাকাবাসীরা ধারণা করছে। এছাড়াই কৃষকের উৎপাদিত কৃষিপণ্যগুলো ক্ষতি হলে লক্ষ লক্ষ টাকা লস্টে গুণতে হবে বলে জানা গেছে। খামতান পাড়া, ক্যাপ্লাং পাড়া, পাইক্ষ্যং পাড়া ও রোনিন পাড়া ওই এলাকার খোঁজ নিয়ে জানা যায়, প্রচুর ফলদ বাগান রয়েছে। বর্তমানে উৎপাদিত ফলদ বাগানের ফলিত ফলগুলো পরিপক্ক হওয়ায় কেনা-বেঁচা করা উপযুক্ত সময় বিক্রি করতে না পারলে লস্টের মুখে পড়বে কৃষক।
নাম বলতে অনিচ্ছুক স্থানীয়রা বলেন গত ২৬ শে জুন পার্বত্য এলাকার গড়ে তোলার নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ক্যপ্লাং পাড়া তিন রাস্তার মোর হতে পাইক্ষ্যং পাড়া যাওয়ার রাস্তা মাঝখানে পাঁচটি স্থানে চলাচল রাস্তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে বড় বড় ও গভীর গর্ত করে দেওয়া হয়। এতে যান চলাচলের বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তিতে পড়ে। ফলে কৃষকের উৎপাদিত পণ্যে কলা,আম ও রসেভরা মিষ্টি আনারস ফলগুলো বেঁচা-কেনা করতে সমস্যা পড়ে যায়। বর্তমানের পাহাড়ের বাগানের হাজার হাজার টন আম সময়মতো বিক্রি করতে না পারায় গাছ থেকে পড়ে ধীরে ধীরে পঁচে যাচ্ছে। রাস্তাটি জরুরী ভাবে মেরামত না করলে আরো ক্ষতিগুণতে হবে প্রান্তিক কৃষকের।
আম ব্যাপারী মো: কবির হোসেন, জামাল উদ্দিন সহ আরো অনেকে বলেন পাহাড় এলাকার ঘুরে দেখা গেছে, ওই এলাকার প্রচুর আম ও আনারস বাগান আছে। বাগান দেখলে চোঁজুড়ে যায়। কিন্তু করার কিছুই নেই। আমরা কিনতে চাইলেও কিনতে পারব না। কেননা রাস্তায় বড় বড় গর্ত আছে রাস্তাটি ঠিক করে না দেওয়ার পর্যন্ত যানচল বন্ধ। তাই পণ্য নেওয়া সম্বব হচ্ছে না। কৃষকদের ব্যাপক ক্ষতি হবে। প্রাথমিক ভাবে রাস্তাটি মেরামত করা জরুরী।
১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা বলেন, পাইক্ষ্যং পাড়া যাওয়ার রাস্তাটি খারাপ হওয়ায় বর্তমানের যানচলের বন্ধ রয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট থেকে রাস্তাটি সংস্কার না করে পিচ ঢালাই রোড নির্মাণ করতে প্রকল্প হাতে নিয়েছে। উন্নয়ন বোর্ডকে শিগগরই কাজ শুরু করা কথা বলা হয়েছে।
এব্যাপার জানতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছিন আরাফাদকে একাধিকবার ফোন করে তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited