জননেত্রী শেখ হাসিনা অসহায়দের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে;পার্বত্য মন্ত্রী


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৪৭ পিএম, ২০২৩-০৭-২৮

জননেত্রী শেখ হাসিনা অসহায়দের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে;পার্বত্য মন্ত্রী

বান্দরবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গরীব ও অসচ্ছলদের ব্যাক্তিদের মাঝে রিক্সা বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) বান্দরবান রাজার মাঠে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গরীব ও অসচ্ছলদের মাঝে রিক্সা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা বর্তমান সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে সমতলের মত পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই সরকারের আমলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে এবং এই সরকার বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা এবং গরীব ও অসহায়দের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে। এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমাদের সকল শ্রেণীকে সাথে রেখে একসাথে সামনে এগিয়ে যেতে হবে, কাউকে পেছনে ফেলে দেশের উন্নয়ন তরান্বিত হবে না। সকলের সমঅধিকার নিশ্চিত এবং সুজলা সুফলা একটি বাংলাদেশ তৈরি করতে সবাইকে যার যার অবস্থান থেকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিং ইয়ং ম্রো এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 
অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন, পৌরসভার মেয়র সৌরভ দাশ শেখর, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, সদর উপজেলা ভূমি কর্মকর্তা নারগিস আক্তার, সহকারী পুলিশ সুপার মো.মোজাফফর, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, সদস্য লক্ষীপদ দাশ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল  হকসহ সরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের জেলা সদরের ২০জন গরীব ও অসচ্ছল ব্যক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১টি করে রিক্সা বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।