নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৮ পিএম, ২০২৩-০৭-৩০
বান্দরবানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ১৮কোটি টাকা ব্যয়ে বান্দরবান সদর উপজেলার সাথে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বেতছড়া বাজার পর্যন্ত যাতায়াতের সুবিধার্থে দীর্ঘ ৫কিলোমিটার সুদৃশ্য সড়কের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শনিবার (২৯ জুলাই) সকালে বান্দরবান সদর উপজেলার গেৎসমানি পাড়া এলাকায় সংযোগ সড়কস্থলে ফলক উন্মোচন করে এই সড়কের উদ্বোধন করা হয়। এসময় নবনির্মিত সড়ক পরিদর্শন করেন পার্বত্যমন্ত্রী এবং শেষে সড়ক উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা, সহকারী পুলিশ সুপার মো.মোজাফফর হোসেন, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাই মং মারমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউল ইসলাম মজুমদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কর্মকর্তারা জানান, স্বাধীনতার পর থেকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বেতছড়া, তারাছা, ছাইঙ্গ্যা এলাকার মানুষের যোগাযোগের একমাত্র ব্যবস্থা ছিল নদীপথ। আর এই এলাকার জনগণের ভোগান্তী দুর করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১৮কোটি টাকা ব্যয়ে দীর্ঘ ৫কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণ করায় এখন যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে এবং ভোগান্তী কমেছে স্থানীয় বাসিন্দাদের।
সড়কের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে সমতলেরমত পাবর্ত্য এলাকার আমুল পরিবর্তন হয়েছে এবং দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এসময় মন্ত্রী আরো বলেন, এই সরকার একটি জনবান্ধব সরকার আর এই সরকারের আমলে সড়ক যোগাযোগসহ, শিক্ষা, চিকিৎসাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন তরান্বিত হচ্ছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited