নিজস্ব প্রতিবেদক | ০৯:৫৯ পিএম, ২০২৩-০৮-১১
বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপি,মাটিরাঙ্গা উপজেলা কমিটি। বুধবার (১০ আগষ্ট) সকালে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। মাটিরাঙ্গা উপজেলা পিসিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রবিউল হোসেনের সভাপতিত্বে এবং মাটিরাঙ্গা পিসিএনপি'র পৌর সভাপতি মোঃ ওসমান চিশতির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি'র চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।
এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি'র মহাসচিব মোঃ আলমগীর কবির, খাগড়াছড়ি জেলা পিসিএনপি'র আহবায়ক কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোঃ আবদুল মজিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ লোকমান হোসাইন, জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন, সদস্য সচিব মোঃ এস এম মাসুম রানা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মাসুদ, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আসাদ উল্লাহ, জেলা সভাপতি সুমন আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা পিসিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।
এ-সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) পার্বত্য এলাকার কৃতি শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে। সবধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় মনোনিবেশেরও আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের সোনার মানুষের মতো নিজেকে তৈরী করে দেশ, সমাজ ও জাতি গঠনে ভুমিকা রাখতে হবে এবং পার্বত্য এলাকার অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited