নিজস্ব প্রতিবেদক | ০১:৩২ পিএম, ২০২৩-০৮-১৫
বান্দরবানের টানা ভারী বর্ষনের বন্যা ও পাহাড় ধসে পড়া কারণে বান্দরবান-রোয়াংছড়ি সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
এখন সড়ক স্বাভাবিক হওয়াতেই টানা ৯ দিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে চালু হচ্ছে সড়ক বান্দরবান- রোয়াংছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান-রাঙ্গামাটি-রোয়াংছড়ি বাসস্টেশনের লাইনম্যান মোঃ পারভেজ।
তিনি জানান, চলতি মাসের শুরুতে বান্দরবানের ভয়াবহ বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারনে সড়কের বিভিন্ন জায়গায় পানিতে তলিয়ে যায় এবং পাহাড়ধসে সড়কের বিভিন্ন স্থানে মাটির স্তুপ সৃষ্টি হওয়ায় বান্দরবান-রোয়াংছড়ি গাড়ী চলাচল বন্ধ ছিল। এখন বন্যার পানি নেমে যাওয়া এবং সড়কের উপর পাহাড় ধসের মাটি সরানো কাজ শেষে গাড়ী চলাচলের উপযোগী করা হয়েছে।
তাই আগামিকাল বুধবার থেকে বান্দরবান- রোয়াংছড়ি স্বাভাবিকভাবে গাড়ী চলবে। এর আগে ১৪ আগষ্ট বান্দরবান-রাঙ্গামাটি সড়কে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। তবে গত ৮আগষ্ট হতে সড়ক ভেঙে যাওয়ার কারনে বান্দরবান থেকে রুমা -থানচি গাড়ী চলাচল এখনো বন্ধ রয়েছে।
শৈল শোভা শ্রমিক ইউনিয়নের সভাপতি অমল কান্তি দাশ জানান, আজকে স্টেশনে নয়টি গাড়ী পাঠানো হয়েছে। আগামীকাল বান্দরবান হতে রোয়াংছড়ি গাড়ী স্বাভাবিক নিয়মে চলাচল করবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited