নিজস্ব প্রতিবেদক | ১০:১৩ পিএম, ২০২৩-১০-১২
১১ অক্টোবর ২০২৩ বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নের পাহাড় কর্তনের দায়ের ২৩টি ইটভাটাকে জরিমানা করেছে বিভাগীয় ও জেলা পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকালে জেলা পরিবেশ অধিদপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিষয়টি সত্যতা নিশ্চিত করেন জেলা পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক ফখর উদ্দিন।
তিনি জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। তারা ইটভাটার জন্য পাহাড় কেটে মাটি কেটেছিলেন। আজ প্রত্যেকটি ইটভাটার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩১ লক্ষ ৪৫ হাজার টাকা ক্ষতিপুরণ আরোপ করা হয়েছে। ফখর উদ্দিন বলেন, গেল ৪ অক্টোবর জেলা ও বিভাগীয় পরিবেশ অধিদপ্তর যৌথভাবে লামা ফাইতং ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রায় ১ লক্ষ ঘনফুট পরিমানে পাহাড় কাটার সত্যতা পান। ইটভাটার আশেপাশে ৩০ একর জুড়ে বিভিন্ন স্থান থেকে মাটি কেটে সাবাড় করে ফেলেছেন ইটভাটা মালিকরা। সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, পাহাড় কাটার দায়ের এসব ইটভাটাদের বিরুদ্ধে এই নিয়ে তিনবার জরিমানা করা হয়েছে। যেসব আগে জরিমানা দিয়েছিল তারাসহ ২৩টি ইটভাটা ব্যক্তির ও প্রতিষ্ঠানে বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়েছে।
এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান। জরিমানা ইটভাটা হচ্ছে- লামা উপজেলায় এফএসি, এমএমবি, ৭বিএম, এসএবি, রায়হান রিংকু, ইবিএম, বিএমডব্লিউ, এমবি আই, কেবিসি, এমএইচ বি, এবিসি, এসবিএম, ওয়াই এসবি খায়রুদ্দিন মাষ্টার, বিবিএম, ইউএমবি, ডিএমবি, ইউবিএম, ইউবিএন, এমবিএম, ৩বিএম, এসবি ডব্লিউ ও ৫বিএম ব্রিক্সসহ ২৩টি ইটভাটাকে পাহাড় কাটার দায়ের ৩১ লক্ষ ৪৫ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited