নুরুল কবির | ০১:০১ এএম, ২০২৩-১০-২৯
বান্দরবানে সরকার বিরোধী লিফলেট বিতরনের দায়ে ৯ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে পৌর শহরের ৬নং ওয়াড আর্মি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা সবাই বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র বলে জানা যায়।
পুলিশ সুত্রে জানা যায়-সরকার বিরোধী পোস্টার লাগানো, চাঁদা আদায় ও লিফলেট বিতরন করে আসছিল শিবির কর্মীরা। এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে আর্মি পাড়া এলাকায় অভিযান চালায় বান্দরবান সদর থানার পুলিশ।
এসময় ইউসুফ সিকদার ও কুদ্দুছ ভবনে অভিযান চালিয়ে শিবিরের ৯ কর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে বিভিন্ন চাঁদা আদায়ের রশিদ, বিভিন্ন বই ও সরকার বিরোধী লিফলেট পাওয়া যায়।
আটকৃতরা জেলার বিভিন্ন উপজেলা ও বাইরের জেলার শিক্ষার্থী। তারা শহরের আর্মি পাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে পড়াশোনা করত।
আটককৃতরা হলেন- বান্দরবান সরকারি কলেজ ছাত্রশিবির কর্মী মুক্তার হোসেন (২১), জাকের উল্যাহ (২৫), কক্সবাজার জেলার রামুর কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্র শিবির কর্মী কলিম উল্লাহ (২৪), ছাত্র শিবির সমর্থক মোঃ ফরহাদ (১৭), আব্দুল্লাহ আল নাঈম (১৮), আমজাদ মাহাবুব রিফাত (১৮), ইমরান হাসান আসিফ (১৮), কলিম উল্লাহ (২২), মোঃ হাসান সোহেল (২৩)। তারা সবাই বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, শহরের আর্মি পাড়া থেকে শিবিরের ৯ কর্মীকে আটক করা হয়েছে। তারা সরকার বিরোধী লিফলেট বিতরন করছিল এবং তাদের কাছে চাঁদা আদায়ের রশিদ ও বিভিন্ন বই পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited