নিজস্ব প্রতিবেদক | ১২:০৬ এএম, ২০২৩-১১-০৩
সাম্প্রতিক সময়ে কেএনএফ সন্ত্রাসীদের তৎপরতায় পাহাড়ি জনপদ হয়ে উঠেছিল বসবাসের অনুপযোগী। কেএনএফ এর অত্যাচারে শুধু সাধারণ জনগণই ভুক্তভোগী নয়, কোমলমতি শিক্ষার্থীরাও তাদের থেকে রেহাই পায়নি। শিক্ষা যেখানে জাতির মেরুদন্ড সেখানে কুকিচিন উঠে পড়ে লেগেছিল কিভাবে শিক্ষাকে থামিয়ে দেওয়া যায়।
দেশ মাতৃকার সেবায় নিয়োজিত সেনাবাহিনী সর্বদাই পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো ছাড়াও, তাদের স্বাভাবিক জীবন যাপনের সকল ব্যবস্থা করে আসছে।
অদ্য ০১ নভেম্বর ২০২৩ থেকে বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলার কেপ্লাং পাড়া হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা ফিরে পেয়েছে স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা। বান্দরবান জনের অক্লান্ত প্রচেষ্টায় এই স্কুলটি আবার পাঠদান কার্যক্রম শুরু করেছে।
এছাড়াও বান্দরবান জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী স্কুল পোশাক, খাতা-কলম, বইপত্র ও ব্যাগসহ প্রভৃতি সামগ্রী বিনামূল্য বিতরণ করা হয়। দিনব্যাপী শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন করে স্কুলে যাওয়ার সুযোগ পেয়ে অত্যন্ত খুশী এই এলাকার শিক্ষার্থীরা।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited