আল মামুন | ০১:১১ এএম, ২০২৪-০৩-৩০
সাংবাদিকদের সাথে মতবিনিময় করে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ খ্রি. খাগড়াছড়ি সদর উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর আনুষ্ঠাকি ঘোষনা দিলেন মো: দিদারুল আলম।
শুক্রবার (২৯ মার্চ ২০২৪) সন্ধ্যায় খাগড়াছড়ি চেঙ্গী এস্কয়ার একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। এতে অভিমত ব্যক্ত করাসহ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম।
তিনি নির্বাচনে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নিরপেক্ষ ভূমিকা পালনসহ সঠিক তথ্য তুলে ধরার দাবি জানান। এ সময় তিনি নির্বাচিত হলে খাগড়াছড়ি সদরের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
পরে মুক্ত আলোচনায় মত প্রকাশক করে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কেইউজে সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা,কেইউজের সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য,এড. জসিম উদ্দিন মজুমদার, এইচ এম প্রফুল্ল, প্রেসক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া, চিংমেপ্রু মারমা, আজিমুল হক, কেইউজের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু দাউদ, সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা বক্তব্য রাখেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited