নুরুল কবির | ০৭:৩৮ পিএম, ২০২৪-০৪-১৫
বিভিন্ন সময় চুরি ও হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ও বিকাশে প্রতারিত হওয়া নগদ টাকা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বান্দরবান। দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত জিডির প্রেক্ষিতে অভিযানে চালিয়ে এসব মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে এপিবিএন এর সাইবার টিম। সোমবার (১৫ এপ্রিল) সকালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ২ (এপিবিএন) এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্ধার হওয়া ৫০টি মোবাইল ফোন ও বিকাশে প্রতারিত হওয়া নগদ ৯০ হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট তুলে দেয় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান।
এসময় তিনি বলেন, এপিবিএন সদস্যরা পাহাড়ে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানুষের চুরি যাওয়া মোবাইল ও ফেইসবুক আইডি হ্যাক ও বিকাশে প্রতারিত হওয়া টাকা সাইবার টিমের মাধ্যমে উদ্ধার করে আসছে। এ পর্যন্ত এপিবিএন এর অভিযানে ৪ শতাধিক চুরি যাওয়া মোবাইল ফোন ও বিকাশে প্রতারিত ১০ লক্ষাধিক নগদ টাকা উদ্ধার করে মানুষের কাছে হস্তান্তর করে। ভবিষ্যতেও এপিবিএন এর এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসময় ২আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বান্দরবান কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. আবদুল করিম, ক্যাম্প ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. শওকত আলী, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই মো. আব্দুল গণি এবং ইন্টেলিজেন্স উইং বান্দরবান শাখার ইনচার্জ এএসআই মো.রবিউল করিম সিকদার সহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্য, সাংবাদিক এবং জেলা ও উপজেলা থেকে আগত মোবাইল এর মালিকেরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited