নিজস্ব প্রতিবেদক | ১১:৫৫ পিএম, ২০২৪-০৬-১১
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮,৫৬৬টি ভূমিহীন -গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের কার্যক্রম শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় লক্ষীছড়ি উপজেলায় ৭৭ জন উপকারভোগী গৃহ পেলেন।
১১ জুন মঙ্গলবার লক্ষ্মীছড়ি উপজেলা অডিটোরিয়ামে গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ে উপকারভোগীদের মাঝে নব নির্মিত গৃহ ও জমি হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী ।
বিশেষ অতিথি হিসেবে, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুপর্না দে শিম্পু, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসাইন, সদর ইউপি চেয়ারমান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন দূর্গম এলাকার ৭৭জন গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।
গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সরকারী পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগী পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited