নিজস্ব প্রতিবেদক | ০১:০১ এএম, ২০২৪-০৬-১২
উন্নয়ন কাজের জন্য মূল বরাদ্ধের অর্ধেকাংশ চাঁদা দাবি করায় এবং স্থানীয় জনসাধারণের অসহযোগিতার কারনে দীর্ঘদিনেও চারটি বিদ্যালয় ভবন নির্মান কাজ শুরু করতে পারেনি সংশ্লিষ্ট্য ঠিকাদারি প্রতিষ্ঠান।
রাঙামাটির রাজস্থলী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অফিস এলজিইডি কর্তৃক এই চারটি বিদ্যালয়ের টেন্ডার হয় গত ২০২৩ সালের ১৪ই মার্চ। দীর্ঘ প্রায় সোয়া এক বছরেও এই টেন্ডারকাজের লে-আউট দিতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট্য ঠিকাদারি প্রতিষ্ঠান দীপায়ন খীসা’র প্রতিনিধি আরাফাত হোসেন জানান, রাজস্থলীর জিমনং গঙ্গারাম পাড়া, চাবুছড়া ভাতখাইয়া পাড়া, বগাছড়ি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণকাজগুলো টেন্ডারের মাধ্যমে আমরা পাওয়ার পর ঘটনাস্থলে আজ পর্যন্ত যেতে পারিনি আমরা।
কারন হলো সেখানে আধিপত্য বিস্তারে লিপ্ত থাকা তিনটি আঞ্চলিকদলের পক্ষ থেকে আমাদের কাছে বিপুল পরিমাণ চাঁদা দাবি করা হয়।
বিষয়টি নিয়ে আমরা স্থানীয় জনসাধারনের সহযোগিতা চাইলেও তারা কেউই আমাদেরকে সহযোগিতা করতে এগিয়ে আসেনি।
আলোচনা না করে ঘটনাস্থলগুলোতে গেলেই আমাদেরকে অপহরণের প্রবল সম্ভাবনা থাকায় এবং অব্যাহত হুমকির মুখে আমরা কাজ শুরু করতে পারিনি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এদিকে বিষয়টি জানতে চাইলে এলাকাগুলোর কেউই প্রকাশ্যে কিছু বলতে রাজি হয়নি।
অপরদিকে এই বিষয়ে জানতে যোগাযোগ করলে রাজস্থলী উপজেলা এলজিইডির সংশ্লিষ্ট্য কর্মকর্তাদের কেউই এব্যাপারে কথা বলতে চায়নি। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, আমরা এখানে চাকুরি করতে এসেছি।
সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বললে অফিস থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গুম করে ফেলবে নয়তো ১০ থেকে ১৫ লাখ টাকা নিয়ে মারধর করে ছাড়বে। প্রাণের ভয়তো সকলেরই আছে।
অপরদিকে, স্থানীয় সূত্রগুলো জানায়, রাজস্থলীতে আঞ্চলিকদলের অন্তত তিনটি গ্রুপ সক্রিয় রয়েছে। তারা প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মহড়া দেয়। এদের বিরুদ্ধে কেউই কথা বলতে সাহস পায়না। এছাড়া সাম্প্রতিক সময়ে চাঁদার পরিমাণ অন্তত ৫গুন বৃদ্ধি করেছে আঞ্চলিকদলীয় চাঁদাবাজরা।
তাদের চাহিদা অনুসারে চাঁদা দিলে তাহলে উন্নয়ন কাজের জন্য বরাদ্ধকৃত অর্থ দিয়ে ১০ পার্সেন্ট কাজ বাস্তবায়ন করাও সম্ভব হবেনা। এমাবস্থায় অত্রাঞ্চলের ঠিকাদারদের মধ্যে চরম আতঙ্ক আর উৎকন্ঠা বিরাজ করছে বলে জানিয়েছেন একাধিক ঠিকাদার।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited