নিজস্ব প্রতিবেদক | ০২:৪০ এএম, ২০২৪-০৯-১৩
বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স এই তথ্য জানিয়েছে।
কনস্যুলার অ্যাফেয়ার্স জানায়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে চতুর্থ তালিকা থেকে বাংলাদেশকে তৃতীয় স্তরে নামিয়ে আনা হয়েছে। চতুর্থ স্তর হচ্ছে- ভ্রমণ করা থেকে বিরত থাকা। আর তৃতীয় স্তর হচ্ছে- নাগরিক অস্থিরতা এবং অপরাধ বিবেচনা করে ভ্রমণ করা যেতে পারে।
তবে সাম্প্রদায়িক সহিংসতা, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকিতে চট্টগ্রাম পার্বত্য এলাকায় খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ও বান্দরবন জেলায় ভ্রমণ এড়িয়ে চলুন। যদিও সহিংস সংঘর্ষ বেশিরভাগই বন্ধ হয়েছে, তবে অবস্থার দ্রুত অবনতি হতে পারে।
এর আগে ৪ সেপ্টেম্বর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ ২১টি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানায়। সে অনুযায়ী মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited