আলমগীর মানিক | ১১:০৬ পিএম, ২০২৪-০৯-২৭
আলমগীর মানিক
পাহাড়ের চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙামাটির সাজেকে পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞার মেয়াদ আরো তিনদিন বৃদ্ধি করেছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ। শুক্রবার রাত পৌনে ১০ টার সময় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদত্ত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৫ সেপ্টেম্বর হতে ২৭ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ০৩ (তিন) দিন সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরও ০৩দিন আগামী ২৮ সেপ্টেম্বর হতে ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত পর্যটকদের সাজেকে ভ্রমনে নিরুৎসাহিত করা হলো। ইহা সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, চলতি মাসের গত ১৯ সেপ্টেম্বর পার্বত্য জেলা খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার ঘটনায় সংগঠিত সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটিতে ২০ সেপ্টেম্বর কোনো প্রকার উষ্কানী ছাড়াই মসজিদে হামলা করে উষ্কানি দিয়ে পাহাড়ি-বাঙ্গালী সংঘর্ষের ঘটনা ঘটে।
এসকল ঘটনায় পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ’র সমর্থনপুষ্ট জুম্ম পাহাড়ি ছাত্র-জনতার ডাকে পাহাড়ে ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচীর ডাক দেয়। এই কর্মসূচী পালনে সাজেকে যাওয়ার অন্তত ৬টি পয়েন্টে ভাংচুর চালানোয় সাজেকে অন্তত ১৫’শ পর্যটক আটকে পড়েছিলো।
এই ঘটনার পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২৫ থেকে ২৭ শে সেপ্টেম্বর পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমনে তিনদিনের নিষেধাজ্ঞা জারি করে রাঙামাটি জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় পাহাড়ের চলমান পরিস্থিতিতে সার্বিক নিরপত্তা বিবেচনায় আরো তিনদিন নিষেধাজ্ঞার সময় বৃদ্ধি করেছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited