নিজস্ব প্রতিবেদক | ০৯:২৮ পিএম, ২০২৪-১১-১১
ন্দরবান পার্বত্য জেলা পরিষদে নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং ১৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে যোগদান করে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (১১ নভেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হলরুমে এই যোগদান ও দায়িত্ব গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় যোগদান পত্রে স্বাক্ষর করে চেয়ারম্যান ও সদস্যরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন এবং পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.মাসুম বিল্লাহ এর কাছে যোগদানের কপি জমা দেন।
পরে পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত ২৮টি বিভাগের প্রধান ও উপস্থিত জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং নবাগত যোগদানকৃত সদস্যসহ সুধীজনদের উদ্যোশে স্বাগত বক্তব্য প্রদান করেন নবাগত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এসময় নবাগত সদস্য রাজুময় তঞ্চঙ্গ্যা, ম্যা ম্যা নু, অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা, উম চিং মারমা, খামলাই ¤্রাে, মং এ চিং চাক, ডা. সানাই প্রু ত্রিপুরা, লাল জারলম বম, নাং ফ্রা খুমী, সাইফুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আবুল কালাম, অ্যাডভোকেট মাধবী মার্মা, খুরশিদা ইসহাক তাদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং পার্বত্যবাসীর উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত: গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আওয়ামীলীগ সরকার মনোনীত বান্দরবান পার্বত্য পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এবং ১৪জন সদস্যরা আত্মগোপনে চলে যায়, আর এমন অবস্থায় অন্তর্র্বতীকালীন সরকার গত ৭নভেম্বর এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে অধ্যাপক থানজামা লুসাইকে চেয়ারম্যান ও ১৪ সদস্য বিশিষ্ট নতুন অন্তর্র্বতীকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠন করে প্রজ্ঞাপন জারি করে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited