আলমগীর মানিক | ১০:১৪ পিএম, ২০২৪-১২-১৫
আলমগীর মানিক
রাঙামাটির কাপ্তাই হ্রদ দিয়ে বিভিন্ন নৌযানের মাধ্যমে যাত্রীবেশি চোরাকারবারিরা প্রতিদিনই অবৈধ জিনিসপত্র পাচার করছে এমন সুনির্দিষ্ট্য তথ্য গোপন সংবাদের মাধ্যমে পেয়ে রাঙামাটির পুলিশ সুপার ড.ফরহাদ হোসেনের নির্দেশনায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১৯ লাখ ২০ হাজার টাকার শুল্কবিহীন অবৈধ সিগারেট আটক করেছে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের ওসি দৌস মোহাম্মদ জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের গীতাশ্রম কলোনীস্থ পোড়া মিল সংলগ্ন কাপ্তাই হ্রদে অবস্থানরত স্প্রিড বোটে অভিযান পরিচালনা করে ৪ বস্তা অবৈধ সিগারেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
তিনি জানান, আটককৃত ব্যক্তির নাম জুয়েল চাকমা(৩৮)। সে জুড়াছড়ি উপজেলার কসমছড়ির রনজিৎ চাকমা ও নোয়াবি চাকমার সন্তান।
তার কাছ থেকে পাওয়া সিগারেটগুলো পাটরন ব্রান্ডের এবং সবগুলো মিলে ১ লাখ ৬০ হাজার শলাকা সিগারেট, যাহার আনুমানিক বাজারমূল্য ১৯ লক্ষ ২০ হাজার টাকা।
এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ডিবি’র ওসি।
স্থানীয় সূত্র জানায়, দেশের চলমান পরিস্থিতিতে শৃঙ্খলিত আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে বেশ সরগরম হয়ে চলছে অবৈধ সিগারেটসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য চোলাচালান কাজ কারবার।
প্রায় প্রতিদিনই নানান ছদ্মবেশে রাঙামাটির দূর্গম সীমান্ত এলাকায় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুল্কবিহীন অবৈধ সিগারেট, চা-পাতা, চিনি, দুধ পাউডার’সহ বিভিন্ন জিনিসপত্র জেলার জুরাছড়ি, বাঘাইছড়ি ও বরকলের হরিনা সীমান্ত দিয়ে চোরাচালানি সিন্ডিকেট চক্র প্রতিদিনই অবৈধ জিনিসপত্র ক্রয়-বিক্রয় পরিচালনা করছে।
সিন্ডিকেট চক্র নানান ছদ্মাবরনে রাঙামাটি থেকে প্রায় প্রতিদিনই ফুলের ঝাড়ু,মৌসুমী ফল, কাঁচামালের পাশাপাশি মাছের ট্রাকেও রাঙামাটি থেকে অবৈধ সিগারেট পাচার করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited