আলমগীর মানিক | ১২:৪০ পিএম, ২০২৪-১২-২৭
আলমগীর মানিক
নিয়মিত মামলায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মো: সরু মিয়া। সে মগাছড়ি এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি চট্টগ্রাম সড়কের কাউখালী সড়কমুখ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ। তিনি জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার রাঙামাটির আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে মামলার বাদী ইউছুপ জানিয়েছেন, দীর্ঘ ১০ বছর ধরে বিবাদী সরু মিয়ার সাথে গাড়ির ব্যবসা করে আসছেন। এই ব্যবসায় আমি সরুর কাছে ৪ লাখ ২৫ হাজার টাকা পাওনা হলে সে বৈঠকের মাধ্যমে আমাকে একটি চেক প্রদান করে। পরবর্তীতে আমি চেকটি ব্যাংকে নিয়ে গেলে সেখানে কোনো অর্থ নেই মর্মে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে জানায়।
একাধিকবার চেষ্ঠা করেও ব্যর্থ হয়ে আমি চেক প্রতারনার মামলা দায়ের করলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে সে আত্মগোপনে চলে যায়। অবশেষে বৃহস্পতিবার বিকেলে তার অবস্থান নিশ্চিত হয়ে কাউখালী থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
এদিকে, সরুমিয়া বাদীকে প্রাণনাশের হুমকি দিয়েছে জানিয়ে রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited