আলমগীর মানিক | ০৩:১৫ এএম, ২০২৪-১২-২৯
আলমগীর মানিক
বিভিন্ন ছদ্মাবরনে পার্বত্য রাঙামাটি জেলা থেকে প্রতিনিয়ত পাঁচার হচ্ছে অবৈধভাবে আনা ভিনদেশী জিনিসপত্র, সিগারেটসহ পাহাড়ের বনাঞ্চলের বিলুপ্ত হতে যাওয়া বিক্রয় নিষিদ্ধ গাছ।
শনিবার দিবাগত মধ্যরাতে রাঙামাটি থেকে বাসভর্তি করে বিক্রয় নিষিদ্ধ চিড়াই কাঠ নিয়ে যাওয়ার সময় মানিকছড়ি চেকপোষ্টে লাখ টাকা মূল্যের ছয় আড়াই চিড়াই কাঠ আটক করেছে বনবিভাগ কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যে চেকপোষ্টের নজরদারি বৃদ্ধি করে দ্রুতগতির বাস আটকিয়ে পাচার হতে যাওয়া এসকল কাঠভর্তি বাসসহ চালক সেলিমকে আটক করেছে বনবিভাগ কর্তৃপক্ষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল হামিদ জানান, মধ্যরাতে এবি এন্টারপ্রাইজ নাইচ ট্যুর নামের একটি বাস (যাহার নাম্বার-চট্টমেট্টো-জ-১১-০৮৯৩) কোনো যাত্রী ছাড়াই দরজা-জানালা বন্ধ করে রাঙামাটি থেকে চট্টগ্রাম অভিমুখে যাওয়ার সময় মানিকছড়ি চেকপোষ্টে আমরা গাড়িটিকে থামাই।
পরবর্তীতে গাড়ির ভেতরে বিশেষভাবে ছয় আড়াই সাইজের গুটগুটিয়া, কনক গাছের চিড়াইকৃত ৭ফুট লম্বা ৫৫টি কাঠ পাওয়া যায়। এসময় আমরা চালক সেলিমকে গাড়িসহ আটক করে কার্যালয়ে নিয়ে আসি। এই ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে আটককৃত চালক সেলিম জানায়, গাড়িটির মালিক রাউজানের মানিক কোম্পানী। রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের বাস স্টেশন সংলগ্ন নীচের রাস্তার জনৈক হাসান এই কাঠগুলো বৈধ কাগজ আছে জানিয়ে গাড়িতে কাঠগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য ভাড়া করে তিনি নিজেও গাড়িতেই ছিলো। কিন্তু মানিকছড়িতে গাড়িটি আটকানোর সাথে সাথেই তিনি গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এখন আর ফোন ধরছেনা বলেও জানায় আটককৃক চালক সেলিম।
স্থানীয় সূত্র জানায়, বেপরোয়া সিন্ডিকেট চক্র প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে যাত্রীবাহি যানবাহন, পিকআপ, ট্রাক, মাছের গাড়ি, মৌসুমি পন্যবাহি গাড়ি, শুকনো খড়ের গাড়িতে করে কাঠের চৌ-কাঠ, দরজাসহ ছয়-আড়াই চিড়াই কাঠ পাঁচার করে।
এক শ্রেণীর কর্মকর্তাদের সাথে যোগসাজসে তাদের দেওয়া তথ্যানুসারে নির্দিষ্ট্য সময়ে এসকল অপকর্ম করে সিন্ডিকেট চক্র। তবে সাম্প্রতিক সময়ে রাঙামাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখা, সেনাবাহিনী, বিজিবি ও বনবিভাগ তাদের নজরদারি বৃদ্ধি করায় সিগারেট, রসুন, কাঠসহ বিভিন্ন জিনিসপত্র আটক হচ্ছে। এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাও দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট্যরা।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited