বাঘাইছড়িতে স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বিজিবি


ওমর ফারুক সুমন    |    ০৬:২২ এএম, ২০২৫-০১-২৫

বাঘাইছড়িতে স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বিজিবি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ডারগার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মুনতাসীর মামুন। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে এসব শিক্ষা সামগ্রী বিতরণ ও বিদ্যালয়  পরিদর্শন করেন। 

বিদ্যালয় পরিদর্শন এর পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদের পড়াশোনা ও শারিরীক অবস্থার খুঁজ খবর নেন। পরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার। এসময় বিজিবি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পর্যায়ক্রমে জোনের দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ প্রকাশ করেন।