আলমগীর মানিক | ০৪:২৭ পিএম, ২০২৫-০১-২৮
পার্বত্য রাঙামাটির ব্যবসায়িদের শীর্ষ সংগঠন রাঙামাটি চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
এতে একই সাথে বিনা প্রতিদ্বন্ধিতায় সিনিয়র সহ-সভাপতি হিসেবে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হোটের প্রিন্সের স্বত্তাধিকারী নেছার আহাম্মেদ।
২৮ জানুয়ারী রাঙামাটি চেম্বার কমার্সের দ্বিতীয় দফায় অনুষ্টিত হওয়া নির্বাচনে তারা নির্বাচিত হয়েছেন। এরআগে গত ১৪ ই জানুয়ারী ১৭১ সদস্যের রাঙামাটি চেম্বারে প্রথম স্তর নির্বাচনে ২১টি পরিচালক পদে ২০জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
২৭শে জানুয়ারী চেম্বার পরিচালনা বোর্ডের জন্য ২০ জন বিনা প্রতিদ্বন্ধিতায় পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন জানিয়ে রাঙামাটি চেম্বার অব কমার্সের সচিব মোঃ সাব্বির আহাম্মেদ জানান, ২৮ শে জানুয়ারী চেম্বারের ২০জন পরিচালকের মধ্য থেকে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে মাত্র তিন জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এতে আর কোনো প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় সভাপতি পদে অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে আলী বাবর ও সহ-সভাপতি নেছার আহাম্মেদ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
চেম্বারের সচিব জানিয়েছেন, ২৯ শে জানুয়ারী বুধবার আনুষ্ঠানিকভাবে চেম্বারের পক্ষ থেকে নির্বাচিতদের সকলের তথ্য প্রকাশ করা হবে।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited