গোলামুর রহমান-লংগদু | ০৭:৫০ পিএম, ২০২৫-০২-০৫
রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গামারী কাঠ জব্দ করা হয়েছে। বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় উক্ত অভিযান পরিচালনা করে ৩৭ বিজিবি রাজনগর জোন।
বুধবার (০৫ ফেব্রুয়ারি ) গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর কাছে খবর আসে, দায়িত্বপূর্ণ এলাকার সাদিয়াছড়া নামক স্থানে একদল চোরাকারবারী অনুমোদনবিহীন বন থেকে কাঠ কেটে চোরাচালানের উদ্দেশ্যে একত্রিত করছে।
উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান, পিএসসি এর নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন এর নেতৃত্বে ০১টি টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।
চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কাঠগুলো রেখে উক্ত স্থান হতে দ্রুত পালিয়ে যায়। পরিচালিত অভিযানে উক্ত স্থান হতে ১৪২ সিএফটি অবৈধ গামারী কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২,১৩,০০০/- (দুই লক্ষ তেরো হাজার) টাকা।
এ ব্যাপারে রাজনগর জোন কমান্ডার জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited