মেহেদী হাসান | ০২:৪৮ এএম, ২০২৫-০২-১৩
রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি বড় দুইটা সম্প্রদায়ের বসবাস। সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে সাংবিধানিক আইনের সাথে পার্বত্য চট্টগ্রামে আইনের যথেষ্ট বৈষম্য থাকায় তা দূর করতে স্মারকলিপি প্রদান করা হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে ডায়ালগ ফর পেইচ চট্টগ্রাম হিলট্রাক্ট (ডিপিসি) পার্বত্য চট্টগ্রামের আইন, প্রথা, বিধি ও বিশেষ বিধান বিশ্লেষণমূলক পেশাজীবী সামাজিক সংগঠন এর পক্ষ হতে প্রধান উপদেষ্টার বরাবরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।
চট্রগ্রামের আইন, প্রথা, বিধি ও বিশেষ বিধান বিশ্লেষণমূলক পেশাজীবী সামাজিক সংগঠন (ডিপিসি) এর পক্ষ হতে প্রধান উপদেষ্টার বরাবর রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক মো. হারুন অর রশীদ, ভাইস-চেয়ারম্যান সাংবাদিক এম. কামাল উদ্দিন, নির্বাহী পরিচালক এড. কামাল হোসেন সুজন, পরিচালক (দপ্তর) এড. আলাল উদ্দিন, পরিচালক (অর্থ) এড. মুন্না সদ্দার, পরিচালক এড. জিল্লুর রহমান, পরিচালক এড. আমিরুল ইসলাম, এড. রাকিব হোসেন, শিক্ষানবীশ আইনজীবী আব্দুল্লাহ আল মামুন, শিক্ষানবীশ আইনজীবী আইনুল হক ও আইনজীবীর সহকারী নুর হোসেনসহ আরো অনেকে।
স্মারকলিপিতে বলা হয়, জাতিগত বৈষম্য দূর করে ‘উপজাতি’ ও ‘অ-উপজাতি’ শব্দ পরিবর্তন করে স্থায়ী বাসিন্দাদের জাতিগত পরিচয় ব্যবহার করতে হবে।
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা, জেলা পরিষদে প্রতিনিধিত্বের ক্ষেত্রে জনসংখ্যানুপাতে সকল জনগোষ্ঠীর জন্য আসন বরাদ্দ করা, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের জন্য উন্মুক্ত নির্বাচন নিশ্চিত করা, বর্তমান আইনে শুধুমাত্র ‘উপজাতীয়’ পরিচয়ধারীরা চেয়ারম্যান হতে পারেন, যা বৈষম্যমূলক।
জমি ক্রয়-বিক্রয়ে জেলা পরিষদের অনুমোদন বাতিল করা, ব্যক্তিগত সম্পত্তির মালিকানার ওপর অযৌক্তিক হস্তক্ষেপ বন্ধ করা, আঞ্চলিক পরিষদ আইন বাতিল করাসহ বিভিন্ন দাবি সমূহ তুলে হয় এ স্মারকলিপিতে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited