প্রেস বিজ্ঞপ্তি | ০২:২২ এএম, ২০২৫-০২-১৬
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাবিপ্রবি’তে বিগত এক দশকের অনিয়ম দূর্নীতি নিয়ে জাতীয় দৈনিক খোলা কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নিউজের প্রেক্ষিতে যথাযত সূত্র উল্লেখ করে পাহাড়ের অন্যতম পাঠকপ্রিয় অনলাইন গণমাধ্যম সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম এ ০৪/০২/২০২৫ ইং তারিখে “১২ বছরে অনিয়মের আখড়ায় পরিণত রাঙামাটির রাবিপ্রবি” শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়।
এই নিউজ নিয়ে সম্প্রতি ইমেইল, পোষ্ট অফিস, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজেদের নিজস্ব বক্তব্য উল্লেখপূর্বক ব্যক্তিগত প্রতিবাদ পত্র পাঠিয়েছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার প্রশাসন কামরুল হাসান, উপ-রেজিস্ট্রার সংস্থাপন-১ অনিল জীবন চাকমা, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব দপ্তর) রাসকীন চাকমা, উপ-রেজিস্ট্রার(সংস্থাপন শাখা-০২) মহিম আল মহিউদ্দীন।
উপরোক্ত কর্মকর্তাগণ প্রায় অভিন্ন ভাষায় পাঠানো প্রতিবাদ পত্রে উক্ত প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা বানোয়াট ও মানহানিকর বলে মন্তব্য করে এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন তাহারা।
ব্যক্তিগতভাবে পাঠানো প্রতিবাদ পত্রের তাদের বিরুদ্ধে প্রকাশিত তথ্যাবলি সত্য নয় বলেও তারা প্রতিবাদ পত্রে উল্লেখ করেছেন।
বিষয়টি নিয়ে সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষের বক্তব্য হলো, উক্ত প্রকাশিত নিউজের চার নাম্বার প্যারায় প্রতিবেদনের যথাযত সূত্র দৈনিক খোলা কাগজের অনুসন্ধানের বিষয়টি উল্লেখ রয়েছে। প্রতিবেদনটি জাতীয় গণমাধ্যমসহ বিভিন্ন গণমাথ্যমে প্রকাশিত হওয়ায় পাহাড়ের একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে স্থানীয় সচেতন মহল তথা পাঠকদের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এবং অবাধ তথ্য সরবরাহের ধারাবাহিকতায় স্বৈরাচারি সরকারের প্রতিনিধিদের বিষয়টি তুলে ধরতেই দায়িত্বশীলতার আলোকেই যথাযত সূত্রের উল্লেখ করেই উক্ত প্রতিবেদন সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকমে প্রকাশ করা হয়।
উল্লেখ করা প্রয়োজন যে, সম্প্রতি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত কমিটিও গঠন করেছে বলে জানাগেছে। সম্প্রতি গণমাধ্যমকর্মীরা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি’র সাথে সাক্ষাতগ্রহণ করতে গেলে তিনিও তার প্রদত্ত বক্তব্যে রাঙামাটি রাবিপ্রবিতে বিগত এক দশকে অনেক অনিয়মের বিষয় তুলে ধরে এসবগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগামীতে রাঙামাটি তথা পার্বত্য চট্টগ্রামের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাবিপ্রবিকে সুন্দর ও জবাবদিহিতা নিশ্চিতমূলক সুশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করবেন বলে জানিয়েছেন।
সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ নতুন ভিসির স্বপ্নের সারথি হয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাবিপ্রবির সার্বিক উন্নয়নের খবর প্রচারে নিজেদের অংশীদারিত্ব নিশ্চিত করবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited