জেএসএস-ইউপিডিএফ’র আধিপত্য বিস্তারের লড়াইয়ে পাহাড়জুড়ে আতঙ্ক!


আলমগীর মানিক    |    ০২:৩৪ এএম, ২০২৫-০৩-০২

জেএসএস-ইউপিডিএফ’র আধিপত্য বিস্তারের লড়াইয়ে পাহাড়জুড়ে আতঙ্ক!

আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস মূলদল) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ মূলদল) এর আধিপত্য বিস্তারের লড়াইয়ে  রাঙামাটির বন্দুক ভাঙ্গা রেঞ্জের মারিচুগ মৌন ও যমচুগ এলাকা আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। 

বিষয়টি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইট আইডিতে উল্লেখ করা হয়; জেএসএস-ইউপিডিএফ এর আধিপত্য বিস্তারের লড়াইয়ে রাঙামাটির বন্দুক ভাঙ্গা রেঞ্জের মারিচুগ মৌন ও যমচুগ এলাকা আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ২ জানুয়ারি উক্ত এলাকায় সন্ত্রাস দমনে সেনাবাহিনী অভিযান চালায়। 

বর্ণিত অভিযানে নিহত হয় ইউপিডিএফ (মূলদল) এর সশস্ত্র সন্ত্রাসী। এছাড়াও, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয় এবং সন্ত্রাসীদের একাধিক ঘাঁটি ধ্বংস করা হয়। সেনাবাহিনীর অভিযান পরিচালনার মাধ্যমে অস্থিরতা কিছুটা প্রশমিত হলেও, সেনাবাহিনী এলাকাটি ত্যাগের সঙ্গে সঙ্গে পুনরায় আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনগুলো রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলশ্রুতিতে, এলাকা ছাড়া হয় স্থানীয় জনগণ। 

এরই ধারাবাহিকতায়, চলতি মাসে বেশ কয়েকবার ওই এলাকায় জেএসএস (মূলদল) এবং ইউপিডিএফ (মূলদল) এর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। 

গত ২৩ ফেব্রুয়ারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল সেখানে যায়। তাদের উপস্থিতি বুঝতে পেরে সশস্ত্র গ্রুপ দুটি পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জেএসএস (মূলদল) ও ইউপিডিএফ (মূলদল) সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন ক্যালিবারের কিছু সংখ্যক তাজা গুলি সহ সর্বমোট ২৪৭টি গুলির খোসা ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। 

বর্তমানে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের সন্ধানে সেনা অভিযান চলমান রয়েছে।