নিজস্ব প্রতিবেদক | ০১:৪৫ এএম, ২০২৫-০৩-০৮
ফাতেমা জান্নাত মুমু
রাঙামাটির সাংবাদিক মো. জামাল উদ্দীনের ১৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার রাঙামাটি বনরূপা কবরস্থানে জামাল উদ্দীনের আত্মার মাগফিরাত কামনাতে কবর জিয়ারত, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া রাঙামাটি বিভিন্ন এতিমখানায় দোয়া ও মিলাদ খাবারের আয়োজন করে তার পরিবার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৭ সালে ৬মার্চ রাঙামাটির তরুণ সাংবাদিক মো. জামাল উদ্দীনকে অপহরণের পর হত্যা করে জঙ্গলে ফেলে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা। তার একদিন পর অর্থাৎ ৭মার্চ রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের বিপরিতে হেডম্যান পাহাড়ের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত ও পুলিশের সুরতহালেও জামালকে আঘাতে আঘাতে হত্যা করা হয়েছে বলে প্রবেদন দেওয়া হয়। কিন্ত অদৃশ্য কারণে তার হত্যাকারীকে এখনো পুলিশ আইনের আওতায় আনতে পারেনি।
এব্যাপারে সাংবাদিক মো. জামালের ছোট বোন সাংবাদিক ফাতেমা জন্নাত মুমু বলেন, দীর্ঘ ১৭ বছর পূর্ণ হলো কিন্তু আমি আমার ভাই সাংবাদিক জামাল হত্যার বিচার পাইনি। ধরা পরেনি কোন খুনি। এখনো অন্ধকারে সাংবাদিক জামাল হত্যা মামলা। আমার ভাই হত্যাকান্ডের ঘটনার রহস্য কে বা কারা ধামাচাপা দিতে চেয়েছে। তা আমার জানা নেই।
তবে আমি বিশ^াস করি। একদিন রহস্য উন্মোচন হবে। একদিন আমার ভাই সাংবাদিক জামাল হত্যার বিচার হবে। একই সাথে আমি প্রশাসনের পাশাপাশি সমগ্র সাংবাদিক মহলেক কাছে সহযোগিতা প্রার্থনা করছি। আমার ভাই সংবাদিক জামাল হত্যার বিচারের জন্য।
উল্লেখ্য, সাংবাদিক মো. জামাল উদ্দীন দীর্ঘ বছর সাংবাদিকতার পেশার সাথে যক্ত ছিলেন। তিনি বেসরকারি টেলিভিশন এনটিভি ও বার্তা সংস্থা আবাস, দৈনিক আমার সংবাদ এর রাঙামাটি প্রতিনিধি হিসেবে কর্মরর্ত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited