নিজস্ব প্রতিবেদক | ০২:৪৪ এএম, ২০২৫-০৩-১১
খাগড়াছড়ির দীঘিনালায় সাজেক ভ্রমণে আসা ৮জন পর্যটককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগীরা রাজশাহীর পুঠিয়া উপজেলার বাসিন্দা। যারা ৩রা মার্চ সকালে নয়মাইল শিমলাপাড়া এলাকায় অপহরণকারীদের কবলে পড়েন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাজেক যাওয়ার পথে নয়মাইল শিমলাপাড়া যাত্রী ছাউনীর পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর পর্যটকদের গাড়ি থামিয়ে দেয় অপহরণকারীরা। ভয়-ভীতি দেখিয়ে তাদের রাস্তা থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে নয়মাইল এলাকার একটি আমবাগানে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাদের চোখ বেঁধে বেধড়ক মারধর করা হয় এবং ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। প্রাণভয়ে ভুক্তভোগীরা বিকাশের মাধ্যমে ৬ লাখ ৫০ হাজার টাকা ও নগদ ৭০ হাজার টাকা দেন।
পরবর্তীতে, স্থানীয়দের সহায়তায় ৯ই মার্চ রাতে দীঘিনালার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী (চিটিং টিলা) এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি দা ও একটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী মো. খলিলুর রহমান ১০ই মার্চ দীঘিনালা থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত ৪ জন হলেন- মো. বেলাল হোসেন (২৫), আজিবুর রহমান (২৫), সহিদুল (৪০) ও সুফিয়া বেগম (৫৮)। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছে, যাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া বলেন, ‘ঘটনার পরপরই তদন্ত শুরু করে অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হয়েছে।বোয়ালখালী এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।’
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited