আলমগীর মানিক | ১২:৫৭ এএম, ২০২৫-০৩-১৩
আলমগীর মানিক
রাঙামাটি শহরের উপকন্ঠে মুনতলা এলাকায় দাদু নামক নরপশু কর্তৃক যৌন নিপীড়নের শিকার তিন বছরের আহত শিশুকে দেখতে বুধবার রাতেই রাঙামাটি জেনারেল হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ’সহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগণ।
রাতে জেলা প্রশাসক হাসপাতালে উপস্থিত হয়ে কোমলমতি শিশুটির চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও পিতা-মাতার সাথে কথা বলেন। এসময় তিনি চিকিৎসাধীন অন্যান্য রোগী ও হাসপাতালের স্টাফদেরও খোঁজ খবর নেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন- শিশুটির সু-চিকিৎসা নিশ্চিত করতে দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা হয়েছে। তার চিকিৎসা সেবা নিশ্চিতকরণে যা যা করনীয় তার সবটুকু করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এই ঘটনায় আটককৃত অভিযুক্তের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানিয়েছেণ জেলা প্রশাসক।
এদিকে, বুধবার রাতে রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফুয়াদ হাসান জানান, চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় আঘাতপ্রাপ্ত শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। শিঘ্রই সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পাঠান মো: সাইদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে রাঙামাটি শহরের উপজাতীয় দাদু কর্তৃক তিন বছরের শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। এই ঘটনা ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই অভিযান পরিচালনা করে ধর্ষক সুবাস কুমার চাকমা(৬০)কে স্থানীয়দের সহায়তায় আটক করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।
তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা রুজু করে তাকে গ্রেফতারপূর্বক রাঙামাটির আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন, রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দীন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited