আসামবস্তি থেকে ৪৭০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক


আলমগীর মানিক    |    ০৪:২৭ এএম, ২০২৫-০৩-১৩

আসামবস্তি থেকে ৪৭০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আলমগীর মানিক

সম্প্রতি রাঙামাটিতে জেলার সর্বোচ্চ শৃঙ্খলা সভায় সুশীল সমাজ থেকে শুরু করে গণমাধ্যমকর্মীসহ সরকারী-বেসরকারি সকল পর্যায় পর্যটন শহরে বিভিন্ন ধরনের মাদকের অবাধ ব্যবহার নিয়ে সমালোচনার মাত্র ২দিনের মধ্যে অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়িকে ৪৭০ পিছ ইয়াবাসহ আটক করেছে রাঙামাটিস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ।


এই সংস্থাটির দায়িত্বশীল সূত্র জানান; রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় ইয়াবা বিক্রির সাথে জড়িত ব্যক্তি সম্পর্কে স্থানীয় সোর্সের মাধ্যমে নিশ্চিত তথ্য পেয়ে পৃথকভাবে অভিযান পরিচালনা করে কালেশ^র চাকমার সন্তান মুকুল চাকমা(৪২) ১৭০পিছ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। 


এরপরই স্থানীয় বাসিন্দা সুরেশ দেব বর্মনের বাসায় অভিযান পরিচালনা করে ৩শ পিছ ইয়াবাসহ সুরেশ দেব বর্মনকে হাতেনাতে আটক করা হয়। 


মাদক কর্মকর্তা জানিয়েছেন, রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বাদি হয়ে রাঙামাটি কোতয়ালী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।