আলমগীর মানিক | ১২:৫২ এএম, ২০২৫-০৪-০৮
রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের আমছড়ি গাড়িছড়া নামক স্থানে ইটভাটায় মাটি ব্যবহারের উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন পাহাড় কাটার অপরাধে মেসার্স জেবিএম ব্রিকস এবং মেসার্স ইউবিএম ব্রিকস এর মালিক মো: সিরাজুল ইসলাম (৪০) কে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(খ), ১৫ (১) এর টেবিলের ক্রমিক নং ০৫ ধারা অনুযায়ী ছয় দণ্ড প্রদান করা হয়।
সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ড প্রদান করা হয়। এসময় অন্যান্যর মধ্যে কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আওয়ালীন খালেক, পরিবেশ অধিদপ্তর রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী পরিচালক মো মমিনুল ইসলাম, পরিদর্শক মো: আব্দুর রাজ্জাক, কাউখালী থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউখালী থানার অফিসার ইনচাজ সাইফুল ইসলাম সোহাগ জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের কারদন্ড প্রাপ্ত মো: সিরাজুল ইসলাম (৪০)কে রাত হয়ে যাওয়ায়া আপাতত কাউখালী থানার হাজতে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে রাঙ্গামাটির জেল হাজতে প্রেরন করা হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited