নিজস্ব প্রতিবেদক | ০৬:৩২ পিএম, ২০২৫-০৪-১৮
খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে বিদ্যুৎ সংযোগ মোটরের তারে জড়িয়ে মো. আরাফাত হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল ) বিকেল ৩ টার দিকে উপজেলার দক্ষিণ একসত্যাপাড়ায় এ ঘটনা ঘটে। আরাফাত স্থানীয় মো. নুর হোসেনের পুত্র ।
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৩টার সময় বাড়ির সামনে উঠানে ফুটবল খেলার সময় বল গড়িয়ে পাহাড়ের নিচে চলে গেলে, বলটি কুড়িয়ে আনার জন্য সেই পাহাড়ের নিচে যাচ্ছিলো তার পাশে পানি তোলার জন্য বিদ্যুৎ সংযোগ তারে জড়িয়ে পড়ে গিয়ে বুকে বিদ্যুৎ স্পর্শে শিশুটি গুরুত্বর আহত হয়।
এ সময় দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান রুবেল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পানি তোলার জন্য বিদ্যুৎ সংযোগ তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited