আল মামুন | ০৬:৩৫ পিএম, ২০২৫-০৪-১৮
গৃহপালিত গরু নিয়ে প্রথমে ঝগড়া তার পর সে বিরোধ গড়ায় সংঘর্ষে। দুপক্ষের মধ্যে সে সংঘর্ষে নিহত হয় আবুল কালাম আজাদ (৫৫) নামে এক ব্যাক্তি। খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৬নং ওয়ার্ডের তৈচালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
গরু চরানো নিয়ে ঝগড়ার মীমাংসার সালিস বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়। এতে আহত হয়েছে অন্তত আরো ৭জন। নিহত ব্যক্তি হলেন আবুল কালাম আজাদ পেশায় কাঠ মিস্ত্রি ও তৈচালাপাড়ায় শ্বশুরবাড়িতে তিনি বসবাস করতেন বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত আবুল কালামের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় এখনও কেউ মামলা দায়ের করেনি।
এ ঘটনায় আহতরা হলেন শাহাদাত হোসেন, তার অপর দুই ভাই মো. শাহীন আলম ও শেফায়েৎ উল্লাহ, নুরুল আলম আরিফ, তার ভাই আফসার, মা আমেনা বেগম, নুরুল আলম খোকন।
জানা যায়, তৈচালাপাড়ার বাসিন্দা সাদ্দাম হোসেন ও মর্তুজা আলমের সাথে বিরোধপূর্ণ জমিতে গরু চরানো নিয়ে ঝগড়াঝাটি হয়। পরে এ বিষয় নিয়ে বৃহষ্পতিবার রাত ৮টার দিকে তৈচালাপাড়া ওয়ার্ড বিএনপির অফিসে দুই পক্ষের উপস্থিতিতে সামাজিক সালিস বৈঠক হয়।
এতে ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক পৌরসভা কাউন্সিলর মো. রহিমুল্লাহ, সহসভাপতি ও সাবেক পৌরসভা কাউন্সিলর রেজাউল করিম ফোরকান, সমাজ কমিটির সাধারণ সম্পদক রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
বৈঠকের শেষ পর্যায়ে সাবেক কাউন্সিলর রহিমুল্লাহর ছেলে নুরুল আলম আরিফের দেওয়া বক্তব্য নিয়ে সাদ্দাম হোসেনের ভাই শেফায়েতের তর্ক শুরু হয়। এক পর্যায়ে তারা হাতাহাতি-মারামারিতে লিপ্ত হন। পরে ওই দুইপক্ষ তৈচালাপাড়া দোকানের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আবুল কালাম আজাদ, সাদ্দমের ভাই শাহীন, শাহাদাৎ, শেফায়েৎ, রহিম উল্লাহর ছেলে আরিফ, আফসার, স্ত্রী আমেনা বেগম ও স্থানীয় বাসিন্দা নুরুল আলম খোকন আহত হন। আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর আবুল কালাম,শাহাদাতসহ তিনজনকে জরুরি চিকিৎসার জন্য রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে আবুল কালম মারা যান। অন্যদিকে চমেকে চিকিৎসাধীন থাকা শাহাদাতের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে সূত্র জানায়।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited