৬ দফা দাবি আদায়ে রাঙামাটির বিএসপিআইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৪৯ এএম, ২০২৫-০৪-২১

৬ দফা দাবি আদায়ে রাঙামাটির বিএসপিআইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

অকারিগরি ক্রাফটদের করা হাইকোর্টে রিটের রায়ের প্রতিবাদে এবং ৬ দফা দাবি আদায়ের সমর্থনে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত  বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর  সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে রবিবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কের পাশে ব্যানার,ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএসপিআই এর  ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের ৭ম সেমিস্টারের মোহাম্মদ মাসুম,রিসাদ মাহমুদ, শহীদুল্লাহ কায়সার,মোজাহিদুর রহমান নকিব, মোহাম্মদ রিয়ান ও হাবিবুর রহমান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি প্রতিষ্ঠানের ক্যাম্পাস থেকে শুরু হয় কাপ্তাই  লগগেইটে এসে কাপ্তাই টু চট্টগ্রাম সড়কের দুইপাশে অবস্থান নেয়।  কর্মসূচিতে প্রতিষ্ঠানের ৩ শতাধিক  শিক্ষার্থী অংশ নেয়।

এসময় তারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন দাবী আদায়ে আমরা বিএসপিআই এর শিক্ষার্থীরা প্রথম থেকে মাঠে ছিলাম এবং লড়াই করে যাবো। দাবী আদায়ের জন্য শরীরের শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।