আলমগীর মানিক | ০২:২৫ পিএম, ২০২৫-০৪-২৬
রাঙামাটির কাউখালী উপজেলার রাবারবাগান এলাকায় পিকআপ ও সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ৫জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, সকাল ১০টার দিকে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়ার চেয়ারম্যান পাড়া এলাকায় রাউজান থেকে রাঙামাটির দিকে আনা সিএনজি অটোরিক্সা(চট্টমেট্টো-থ-১১-৯১৭৩) বিপরীতমুখী চট্টগ্রামগামী মাহিন্দ্রা পিকআপ(চট্টো মেট্টো-ন-১১ ৬৮৯২) উভয় গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। গুরুত্বর আহত ২জনকে রাউজান জেকে মেমোরিয়াল হাসপাতালে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরে আরেকজন মারা গেছে।
নিহতরা হলেন, (১) তোরাপ হোসেন, বাড়ি রাউজানের চৌধুরী পাড়া, (২) নুন নাহার, বাড়ি পশ্চিম মনারটেক, কাউখালী, (৩) মাহমুদুর রহমান, তার বাড়ি হাটহাজারির ছত্তারঘাট ইছাপুর,জয়নাল আবেদীন(৬০) সুলতান পুর রাউজান ও ইজাদুল (২৫) হাসনাবাদ সীতাকুণ্ড বলে জানাগেছে।
নিহতদের মরদেহ এবং দূর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানা কম্পাউন্ডে আনা হয়েছে জানিয়ে অতিরিতক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেছেন, আমরা আহত একজনকে হাসপাতালে প্রেরণ করেছি আর আইনী প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারদের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited