সিএনজি-পিকআপ সংঘর্ষে দু’নারীসহ নিহতের সংখ্যা বেড়ে ৬


নিজস্ব প্রতিবেদক    |    ১১:০১ পিএম, ২০২৫-০৪-২৬

সিএনজি-পিকআপ সংঘর্ষে দু’নারীসহ নিহতের সংখ্যা বেড়ে ৬

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়ার চেয়ারম্যান পাড়া এলাকায় সিএনজি অটোরিকসা ও পিকআপের  মুখোমুখী সংঘর্ষে দু’নারীসহ ৬ জন নিহত হয়েছে। শনিবার সকাল সারে দশটার সময় এ দূর্ঘটনা ঘটে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেয়ার পর অপর তিনজন মারা গেছেন। সকলেই সিএনজি অটোরিকসার যাত্রী ছিলেন এবং চালকসহ সবাই নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- চট্টগ্রামের রাউজানে চৌধুরী পাড়ার আবু তোরাব(৫০), কাউখালীর  পশ্চিম মনাইরটেক এলাকার নুর নাহার (৪০), বেতবুনিয়া কাউখালীর মিনু মারমা (৩৫), চট্টগ্রাম হাটহাজারীর ছাত্তারঘাটের মাহমুদুর রহমান বাচ্চু (৫৫), সুলতানপুর রাউজানের মোঃ জয়নাল আবেদীন(৬০), ও সিএনজি চালক ভাটিয়ারী সীতাকুন্ডের ইজাজুল(২৫)। 

স্থানীয়রা জানান, সিএনজি অটোরিকসা (চট্টমেট্রো থ ১১-৯১৭৩) করে যাত্রীরা বেতবুনিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চেয়ারম্যান পাড়া এলাকায় চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী মালামাল বোঝাই পিকআপের (চট্টমেট্রো ন ১১-৬৮৯২)সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। বাকি তিন জনকে  রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেকস ও জেকে  হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। দূর্ঘটনার পর পর পিকআপের চালক পালিয়ে যায়। 

দূর্ঘটনার সাথে সাথে বেতবুনিয়া ফাড়ির পুলিশ,সেনাবহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করে। দূর্ঘটনাস্থল সরজমিনে পরিদর্শনের সময় স্থানীয়রা জানান চেয়ারম্যান এলাকায় রাস্তার বাক থাকার কারনে এ দূর্ঘটনা ঘটে। কয়েকদিন পূর্বেও ঢাকা থেকে রাঙ্গামাটিগামী রবি একপ্রেসের হুন্দাই বাস একইস্থানে উল্টে গিয়ে রাস্তার পাশ্ববর্তি খাদে পড়ে যায়। এতে কয়েকজন আহত হয়েছিলো।

এ ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কাউখালী-কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন নিহতদের উদ্ধার করে লাশ পোষ্টমর্টেমের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আওয়ালীন খালেক সহ প্রশাসনের উধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।