নিজস্ব প্রতিবেদক | ০১:১১ এএম, ২০২৫-০৪-২৮
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটি শহরে আইনজীবি নেতাসহ অন্তত তিনজনকে মেরে আহত করেছে ছাত্রদল নামধারী একদল সন্ত্রাসী। রোববার বিকেলে রাঙামাটি শহরের জেলা কারাগারের সম্মুখে এই হামলার শিকার হয়েছেন রাঙামাটি জেলা আইনজীবি ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুম ও নানিয়ারচর উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলামসহ আরো কয়েকজন।
আহতদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে মাথা ফেটে রক্তাক্ত হয়ে গুরুত্বর আহত হয়েছেন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম। পরে তাদেরকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে এ্যাডভোকেট মাসুমসহ অন্যরা বাড়ি গেলেও মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে সাইফুল ইসলামকে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে ছাত্রদল নামধারী সন্ত্রাসীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন হামলার শিকার এ্যাডভোকেট মাসুম। তিনি জানান, আমি নানিয়ারচরের আমার দলীয় কর্মীকে জেলখানা থেকে জামিনে বের হবে তাকে রিসিভ করতে সিও অফিস থেকে অটোরিক্সা করে জেলা কারাগারের সামনে নেমে নির্ধারিত ২৫ টাকা ভাড়া দিতে গেলে অটোচালক আমার কাছে ৩০ টাকা দাবি করে। আমি নির্ধারিত ভাড়া ২৫টাকা দিতে চাইলে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।
এক পর্যায়ে আমাকে ঘুষি মেরে বসে অটোচালক। এসময় আমাকে বাচাঁতে ছাত্রনেতা সাইফুলসহ আমার নানিয়ারচর এলাকার লোকজন এগিয়ে আসলে অটো চালক ফোন দিয়ে আরো অন্তত ১০/১৫ জন সন্ত্রাসীকে ডেকে এনে আমাদের সকলকে বেদড়ক পেঠাতে থাকে। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে আমাদেরকে হাসপাতালে নিয়ে আসে।
পরে আমরা জানতে পারি, রাঙামাটি শহরের ৪নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি আজিম, ছাত্রদলের জাবেদ ও বালুখালী ইউনিয়ন ছাত্রদলের নেতা শাকিবসহ তাদের সাঙ্গপাঙ্গরা আমাদের উপর হামলা চালিয়েছে।
এই ঘটনায় আইনী পদক্ষেপ নেওয়ার পাশাপাশি দলীয় হাইকমান্ডকে জানানো হয়েছে জানিয়ে এ্যাডভোকেট মাসুম বলেন, বিচার না পেলে আমি সংগঠন থেকে পদত্যাগ করবো।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited