কাউখালীতে অবৈধভাবে পাঁচারকালে ১১ ভারতীয় গরু উদ্ধার, আটক-২


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫৪ পিএম, ২০২৫-০৪-২৮

কাউখালীতে অবৈধভাবে পাঁচারকালে ১১ ভারতীয় গরু উদ্ধার, আটক-২

অবৈধভাবে ভারত থেকে আনা ১১ গরু কাউখালী হয়ে চট্টগ্রামে পাচার কালে উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। রবিবার মধ্যরাতে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের ঘাগড়া বটতলী এলাকা থেকে এসব গরু উদ্ধার করা হয়।

এ সময় গরুর মালিক দাবী করা ২ ব্যক্তিকেও আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার সাতঘড়িয়া পাড়ার বাছা মিয়ার ছেলে মোঃ সাবিক ওরফে বাবু (২৪) এবং হালিমপুর গাজী বাড়ী এলাকার বাচা মিয়ার ছেলে শামীম (২৮)।


পুলিশ সূত্রে জানা যায়- চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে ঘাগড়া হয়ে অবৈধভাবে আনা ভারতীয় গরু পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে এ সড়কে অভিযান চালায়। রবিবার মধ্যরাতে ঘাগড়া এলাকার বটতলী থেকে ট্রাক বোঝাই ১১ টি গরু সহ ২ জনকে আটক করা হয়। 


কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান- উদ্ধার হওয়া গরু গুলো রাঙ্গামাটির জুড়াছড়ি উপজেলা থেকে রাঙ্গামাটির সদরে আসে। তারপর রাঙ্গামাটি ট্রাক টার্মিনাল থেকে ট্রাকে করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজারে নেওয়া হচ্ছিলো।

পথিমধ্যে পুলিশ গরুগুলো উদ্ধার করে, ২ জনকে আটক করে। এ বিষয়ে কাউখালী থানায় মামলা  দায়ের করা হয়। আটককৃতরা জানায় তিন চার বছর যাবৎ এভাবেই গরু পাচার করে আসছে ।

 
উল্লেখ্য রাঙ্গামাটির জুড়াছড়ি ও বরকল সীমান্ত এলাকা দিযে প্রায় সময় ভারতীয় গরু ,সিগারেট ও বিভিন্ন ধরনের মসল্লা রাঙ্গামাটি হয়ে দেশের বিভিন্ন এলাকায় পাচার হয়ে আসছে দীঘদিন থেকে।