ডেভিল হান্ট: রাঙামাটিতে স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের দু’নেতা গ্রেফতার


আলমগীর মানিক    |    ০৭:৫১ পিএম, ২০২৫-০৫-১০

ডেভিল হান্ট: রাঙামাটিতে স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের দু’নেতা গ্রেফতার

আলমগীর মানিক

 

অপারেশন ডেভিল হান্ট অভিযানে রাঙামাটি শহরে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে ও শুক্রবার রাতে পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোতয়ালী থানা পুলিশ। 


গ্রেফতারকৃতরা হলো রাঙামাটি শহরের ভেদভেদী নতুনপাড়া এলাকার বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক আব্দুল করিম ও রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ২নং ওয়ার্ডের বাসিন্দা বেলাল হোসেন রুবেল ওরফে লালু। 


রাঙামাটি কোতয়ালী থানা কর্তৃপক্ষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশনা দিয়েছেন।