পর্যটকদের সন্তুষ্টি ও নিরাপত্তা নিশ্চিতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট 


নিজস্ব প্রতিবেদক    |    ১০:২৫ পিএম, ২০২৫-০৬-০৯

পর্যটকদের সন্তুষ্টি ও নিরাপত্তা নিশ্চিতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট 

** আজ ৯ জুন ২০২৫ তারিখে রাঙামাটি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়।

** দোয়েল চত্বর এলাকায় পরিচালিত অভিযানে একাধিক আবাসিক হোটেলের ট্রেড ও ডিলিং লাইসেন্স যাচাই করা হয়। যেসব লাইসেন্স নবায়নের প্রয়োজন ছিল, তাদের নির্দেশনা প্রদান করা হয়।

** অভিযানের সময় হোটেলে অবস্থানরত পর্যটকদের সাথে সরাসরি কথা বলে জানা যায়, তারা সেবার মানে সন্তুষ্ট, যা আমাদের জন্য উৎসাহব্যঞ্জক।

** রিজার্ভ বাজার এলাকার সব বাস কাউন্টারে মোবাইল কোর্টের মাধ্যমে টিকিট মূল্য যাচাই করা হয়। দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যে টিকিট বিক্রি হচ্ছে, যা ভোক্তা অধিকার রক্ষায় ইতিবাচক পদক্ষেপ।

** জেলা প্রশাসকের বাংলোর নিরাপত্তা এবং নৌ দুর্ঘটনা প্রতিরোধে, বাংলোর নির্ধারিত সীমানার বাইরে নৌযান চলাচল না করতে নৌ পরিবহন মালিক সমিতির সভাপতিদের অবহিত করা হয়েছে।

** এসব কার্যক্রমের মাধ্যমে পর্যটন সেবা, আইনগত শৃঙ্খলা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করে, রাঙামাটিকে একটি পর্যটকবান্ধব ও সুশৃঙ্খল জেলা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পর্যটকদের নিরাপত্তা ও সন্তুষ্টি—এটাই রাঙ্গামাটি জেলা প্রশাসনের অঙ্গীকার।