সুজন’র নানিয়ারচর উপজেলা কমিটিতে সভাপতি-উত্তম,সম্পাদক-বিনয়


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৪০ পিএম, ২০২৫-০৭-০৪

সুজন’র নানিয়ারচর উপজেলা কমিটিতে সভাপতি-উত্তম,সম্পাদক-বিনয়

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নানিয়ারচর উপজেলা শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাঙামাটি শহরের ৪র্থ শ্রেণি কর্মচারী ক্লাবে উত্তম কুমার দাশ-কে সভাপতি ও জেলা কমিটির সদস্য বিনয় কান্তি চাকমাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন জেলা সভাপতি অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা ও সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার।


কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি শ্রীপন চাকমা ও মো. ছানাউল্লাহ, সহ-সম্পাদক শংকর চাকমা, কোষাধ্যক্ষ জীতেন চাকমা, মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রাপন চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক সোহিনা চাকমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী বিন সুলতান, দিবস উদযাপন বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন তালুকদার, কার্যকরী সদস্য- বিপিন দেওয়ান, তপন চাকমা, রেন্টি চাকমা, দীপন দেওয়ান, বিমল বিহারী চাকমা, কিনারাম চাকমা, সুপন চাকমা, সুমন রুদ্র, রতন খীসা, সুশীল চাকমা ও চিকু চাকমা।