নিজস্ব প্রতিবেদক | ১২:৩৯ এএম, ২০২৫-০৭-০৮
রাঙামাটিতে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষে 'জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা' শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত সংলাপে রাঙামাটি ছাড়াও খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন এবং তাদের মতামত তুলে ধরেন। এদিন সকালে সুজন রাঙামাটি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সংলাপে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজন এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
নাগরিক সংলাপে বক্তব্য দেন- অন্তবতীকালীন সরকারের নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্য ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, সুজন রাাঙমাটি জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার, সুজন বান্দরবান জেলা কমিটির সভাপতি ও নারী অধিকার কর্মী ডনাই প্রু নেলী, উন্নয়ন কর্মী ললিত চন্দ্র চাকমা, নাগরিক আন্দোলনের নেতা জাহাঙ্গীর আলম মুন্নাসহ আরও অনেকেই।
নাগরিক সংলাপে বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিকদের মতামতকেও গুরত্ব দিতে হবে৷ ফ্যাসিবাদ বিলোপ ও নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংস্কার খুবই গুরত্বপূর্ণ।
এসময় ঐক্যমত্য কমিশনের নেয়া পদক্ষেপগুলো সংস্কার প্রক্রিয়ায় যুক্ত করে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, এরমধ্য দিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতামূলত সরকার গঠন হবে।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited