নিজস্ব প্রতিবেদক | ০১:৪৬ এএম, ২০২৫-০৭-১৩
"লাশের উপর নৃত্য" এবং "পায়ের রগ কেটে হত্যা" এই বর্বর ও অমানবিক ঘটনার বিরুদ্ধে ‘নো টলারেন্স’ নীতি ঘোষনার দাবিতে বিভিন্ন সংঠনের ছাত্রনেতা ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভ মিছিলটি বনরূপা বাজার থেকে শুরু হয়ে কোর্ট বিল্ডিং হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন: “খুন, চাঁদাবাজি আর নয়!” সকল হত্যাকাণ্ডের বিচার চাই!” বর্বরতার বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা ইমাম হোছাইন ইমু, কৃষি ইনস্টিটিউটের মোঃ জালাল উদ্দীন, রেড জুলাই সংগঠনের সাদিয়া ইসলাম সায়েদা, এনসিপির জাকির হোসেন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, রাবিপ্রবির ছাত্রনেতা নুরুল আলম প্রমুখ।
উক্ত সমাবেশে বক্তারা বলেন, “আমরা আজ রাজপথে নেমেছি ন্যায়বিচারের দাবিতে। যারা নিরীহ মানুষকে খুন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পায়ের রগ কেটে হত্যা এটা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। বিচারহীনতার সংস্কৃতিই আজকের এই নৃশংসতার মূল কারণ। আমরা এই চক্রের বিচারের দাবিতে নো টলারেন্স ঘোষণা করছি।” বক্তারা বলেন, “আমরা বারবার দেখেছি খুনিদের বিচারের দাবিতে আন্দোলন করতে হয়। এটা রাষ্ট্রের ব্যর্থতা। যদি রাষ্ট্র সঠিক সময়ে ব্যবস্থা নিতো, তাহলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না।
খুন, চাঁদাবাজি, ধর্ষণএসব অন্যায়ের বিরুদ্ধে ছাত্রসমাজ চুপ করে থাকবে না।” নারীর অধিকার, মানুষের অধিকার; সবই আজ প্রশ্নবিদ্ধ। যে রাষ্ট্রে খুনের বিচার হয় না, সেই রাষ্ট্রে নিরাপত্তার নিশ্চয়তা থাকে না।
আমাদের পক্ষ থেকে আমরা এই নৃশংসতার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিচ্ছি। আমরা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত থামব না।” দেশের মাটিতে এমন বর্বরতা আমাদের গর্বের জায়গাকে কলঙ্কিত করছে।
আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে স্পষ্ট করে বলছি—এই হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, “আমরা এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে দেশের প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবাদ ছড়িয়ে দিতে চাই। কেউই আইনের ঊর্ধ্বে নয়। ইন্টেরিয়ম সরকারের কাছে দাবি বিশেষ ক্ষমতায়নের মাধ্যমে যৌথবাহীকে চাঁদাবাজ দখলবাজদের জিরু টলারেন্স এ নিয়ে আসা। এই সকল হত্যাকাণ্ডের প্রতিটি অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনুন।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited