আলমগীর মানিক | ০৩:০১ এএম, ২০২৫-০৭-২৩
আলমগীর মানিক
রাঙামাটি শহরে জুয়ারিদের বিরুদ্ধে পুলিশের চলমান সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে আরও ১০ জন জুয়ারিকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শহরের ব্যস্ততম বাস টার্মিনাল এলাকা থেকে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃৃতরা সকলেই রাঙামাটি শহরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একে একে ১০ জনকে হাতেনাতে আটক করা হয়, যারা ওই সময় প্রকাশ্যে জুয়ার আসরে উপস্থিত থেকে খেলায় মেতে ছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: সাহেদ উদ্দিন।
উল্লেখ্য, এর আগের দিন সোমবার রাতে শহরের রিজার্ভ বাজারের সৈকত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আরও ১৩ জন জুয়ারিকে আটক করেছিল কোতয়ালী থানা পুলিশ। আটককৃত সেই জুয়ারিরা সকলেই জুরাছড়ি উপজেলার বাসিন্দা ছিলো।
রাঙামাটির পর্যটনবান্ধব পরিবেশকে কলুষিত করে তুলছে একটি অসাধু চক্র, যারা দীর্ঘদিন ধরে হোটেল ও টার্মিনাল এলাকায় জুয়ার আসর চালিয়ে আসছিল।
পুলিশের এমন ধারাবাহিক অভিযানে শহরের সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে এবং এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited