মাইলস্টোনে নিহতদের আত্মার শান্তি কামনায় রাজবন বিহারে বিশেষ প্রার্থনা


আলমগীর মানিক    |    ১০:১১ পিএম, ২০২৫-০৭-২৩

মাইলস্টোনে নিহতদের আত্মার শান্তি কামনায় রাজবন বিহারে বিশেষ প্রার্থনা

আলমগীর মানিক

ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভয়াবহ বিমান দূর্ঘটায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় রাঙামাাটির রাজবন বিহারে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

বুধবার কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. দীপেন দেওয়ানের উদ্যোগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাঙামাটি জেলার প্রস্তাবিত কমিটির সহযোগিতায় এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এসময় ২৯৯নং আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, বিএনপি নেতা মানস মুকুর চাকমা, হেডম্যান প্রভাত চাকমা, সদ্য যোগদানকৃত বিএনপির সদস্য অবঃ কলেজ শিক্ষক মিলন তঞ্চঙ্গ্যা, নানিয়ারচরের সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান রনো বিকাশ চাকমা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফন্টের নেতা রাহুল চাকমা, জিকু কুমার দে ও ভিএল পাংখোয়া, জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের জেলা সাধারণ সম্পাদক রুপক মল্লিক রাতুলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রার্থনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা  জানানো হয়। 

এ বিশেষ প্রার্থনায় রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাথেরোসহ সিনিয়র ভিক্ষুগণ এবং বিভিন্ন এলাকা হতে আগত পূর্ণার্থীরাও উপস্থিত ছিলেন।