জুরাছড়ি ইউএনও'র সাথে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ 


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৭:১৫ পিএম, ২০২৫-০৮-০৭

জুরাছড়ি ইউএনও'র সাথে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ 

শ্রমিক উইং (এনসিপি) সংগঠক  সুশান্ত চাকমা রাঙামাটি জেলা কো-অর্ডিনেশন কমিটি ও  জেলা এনসিপির সদস্য বাবু  সুকুমার দওয়ান নেতৃত্বে জুরাছড়ি উপজেলা সার্চ কমিটি সিনিয়র নেতৃবৃন্দরা আজ বৃহস্পতিবার সকালে জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ - বিন আখন্দ এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।


এসময় জুরাছড়ি  উপজেলা প্রস্তাবিত সার্চ কমিটির  সভাপতি বাবু সুরেশ কান্তি চাকমা বলেন,এখানকার রাজনৈতিক স্থিতিশীলতার পরিবেশে বজায় থাকলে আগামীতে জুরাছড়ি উপজেলায় এনসিপি কর্তৃক শহীদ আবু সাঈদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা চান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ বিন - আখন্দ এনসিপি নেতাকর্মীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে নেতাকর্মী জানান। 
এসময় অসিম চাকমা সহ সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।