নিজস্ব প্রতিবেদক | ০১:০০ এএম, ২০২৫-০৮-১২
মেহেদী ইমামঃ
রাঙামাটির নানিয়ারচরে ২০২৫-২০২৬ অর্থবছরে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের দিনব্যাপী ৩য় ও ৪র্থ ধাপে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগষ্ট) সকালে নানিয়ারচর উপজেলা হার্টিকালচার মিলনায়তনে এবং জেলা পরিষদ রেষ্ট হাউজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান।
নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ জানান, কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে উচ্চমূল্যের কাজুবাদাম ও কফি চাষে উদ্ভুদ্ধ করণ, শিখন ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এতে করে উপজেলার প্রান্তিক কৃষকরা উচ্চ মূল্যের কাজুবাদাম ও কফি চাষ করে স্বাবলম্বী হতে পারবে।
নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ অফিসার মো. অজিজুল ইসলাম ও উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস সহ সুবিধাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল (১০ আগষ্ট) ২০২৫-২০২৬ অর্থবছরে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের দিনব্যাপী ১ম ও ২য় ধাপে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited